সিজিকেএস প্রিমিয়ার ক্রিকেট লীগ

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ক্রিকেট দলের অনুশীলন শুরু

116

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা(সিজিকেএস) আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লীগে অংশ নিতে অনুশীলন শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

Advertisement

বৃহস্পতিবার সাগরিকাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রতান অতিথি হিসেবে অনুশীলন উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের স্টেডিয়াম প্রতিনিধি ও সিজিকেএস’র সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী।

ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি সরোয়ার আমিন চৌধুরী মনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি ও ক্রিকেট কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসীর তাইমুর মোর্শেদ, দলের ম্যানেজার ইমতিয়াজ চৌধুরী রকি, কোচ মমিন খন্দকার।

উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট কমিটির পরিচালক মফিজুর রহমান রাশেদ, মশিউর রহমান, দলের সমন্বয়কারী জুনায়েদ রহমান তানিন, সাঈদুর রহমান এবং মেহেদী হাসান।

এবার লীগের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

স্টেডিয়াম প্রতিনিধি মশিউর রহমান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দেশের স্বাধীনতার প্রতীক। এই দলটির সাথে দেশের সম্মান জড়িয়ে আছে। তাই সে হিসেবে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দল গড়া হয়েছে। তিনি খেলোয়াড়দের মাঠে নিজের সেরাটা খেলার আহ্বান জানান।

Advertisement