রেলকে দখল করা জলাশয় ফেরত দিল টিকে গ্রুপ

132

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনের পাশে রেলের জলাশয় ভরাট করে কারখানা সম্প্রসারণ স্থগিত করেছে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপ। জলাশয়ের যতটুকু অংশ দখল হয়েছিল সেটি রেলকে বুঝিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভরাট করা জলাশয় থেকে মাটি সরিয়ে নিয়েছে টিকে গ্রুপ।

এর আগে রেলের জায়গায় দুই-তৃতীয়াংশ দখল করে মাটি ফেলে জলাশয় ভরাট করছিল গ্রুপটি।

রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ জানায়, সীতাকুণ্ডের কুমিরা স্টেশন এলাকায় রেলওয়ের ৭ একর জায়গা রয়েছে। স্টেশনের পশ্চিম পাশে ২৫ শতক জায়গা নিয়ে এই জলাশয় অবস্থিত। এর পাশে টিকে গ্রুপের ভোজ্যতেলের কারখানা। তারা কারখানা সম্প্রসারণের জন্য জলাশয়টি ভরাট করছিল।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, ‘রেলের জলাশয় ভরাট করে টিকে গ্রুপের কারখানা সম্প্রসারণের সত্যতা পেয়েছিলাম। পরে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে কাজ বন্ধ করে দেই। আজকে তারা রেলের জলাশয়টি অবমুক্ত করে আমাদের বুঝিয়ে দেয়।’

Advertisement