আন্দরকিল্লা ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী লেদুর ইন্তেকাল, বিএনপির শোক

250

আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বিগত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রাথী নুর মোহাম্মদ লেদু ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

Advertisement

তিনি বুধবার (২১ এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

বুুধবার বাদে জোহর বদরপাতিস্থ বদর আওলিয়ার মাজার প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বদর আওলিয়ার মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে নুর মোহাম্মদ লেদুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আন্দরকিল্লা ওয়ার্ড় বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নুর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, নুর মোহাম্মদ লেদুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তিনি বিএনপির একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। আন্দরকিল্লা বদরপাতির কৃতি সন্তান হিসাবে তিনি সকলের প্রিয় মুখ ছিলেন। তিনি লালদিঘির মাঠের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার রেফারির দায়ীত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে বিএনপি দলের একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারালো। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা সহজে পূরন হবার নয়। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্বরণে রাখবে।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement