সীতাকুণ্ড এলপিজি এসোসিয়েশন এর প্রতিষ্ঠা বার্ষিকী, সংবর্ধনা, সম্মেলন অনুষ্ঠিত

212

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড এলপিজি এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত ৮টায় ভাটিয়ারী গল্ফ গার্ডেন রেস্টুরেন্টে সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী, সংবর্ধনা এবং বার্ষিক সম্মেলনের মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলপিজি ব্যাবসায়ী সমিতি লিমিটেডের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ সেলিম খান। মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও বেলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলপিজি ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হামিদ লতিফ ভূঁইয়া কামাল, চট্টগ্রাম মহানগর এলপি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সাইফুল আলম, বাংলাদেশ এলপিজি সমিতির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, মনি মুক্তা পাল, মোঃ জামাল উদ্দিন, মোঃ সোলাইমান।

সভায় সর্বসম্মতিক্রমে কফিল উদ্দিন পাটওয়ারীকে সভাপতি এবং সাইফুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এছাড়া আ ম ম দিলশাদকে প্রধান উপদেষ্টা এবং মোঃ জামাল উদ্দিন, ইসমাইল হোসেন কুসুম ও মমতাজ উদ্দিন আহমেদকে ওই কমিটির উপদেষ্টা করা হয়।

Advertisement