স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পক্ষে চট্টগ্রামে খাদ্য সামগ্রী বিতরণ

425

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পক্ষ থেকে চট্টগ্রামে করোনাকালিন লকডাউনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

Advertisement

বুধবার (২১ এপ্রিল) নগরীর এ কে মোড় সংলগ্ন নবাববাড়ি রেস্টুরেন্ট’র সম্মুখ থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়।

ওমরগনি এম ই এস কলেজ এর সাবেক ছাত্রলীগ নেতা মোঃকপিল উদ্দিন পিন্টুর আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য টিপু সুলতান রনিত।

এই সময় উদ্বোধক টিপু সুলতান রনিত বলেন, এই করোনাকালিন সময়ে মানবতার মা বাংলাদেশ বঙ্গ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার সকল মানুষের জন্য বিভিন্নভাবে সহয়তা করে আসছেন।সেটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তারই কার্যক্রমের ধারাবাহিকতায় মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই করোনাকালে মানুষের দরজায় দরজায় গিয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমানের পক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

এই সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আফতাব উদ্দিন রুবেল, ১০ং ওয়ার্ড যুবলীগ নেতা এয়াকুব আলী সুমন, শিবলু, অংকন চক্রবর্তী, গিয়াস উদ্দিন, আকবর শাহ থানা ছাত্রলীগের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পার্থ চক্রবর্তী ও ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ্ব।

আয়োজক কপিল উদ্দিন পিন্টু এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় জ্ঞাপন করে বলেন, এই কার্যক্রম পুরো রমজানে মাসে অব্যাহত থাকবে।তিনি করোনা প্রতিরোধে নিজে সচেতন হতে ও অন্যকে সচেতন করার আহ্বান জানান।

Advertisement