চট্টগ্রামে ‘লাইফ’ সংস্থা কর্তৃক ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

124

পবিত্র মাহে রমজান উপলক্ষে অরাজনৈতিকমূলক সংগঠন ‘লাইফ’ সংস্থার উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ কলোনীর শতাধিক দরিদ্র দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

হামজারবাগস্থ লাইফ কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি উৎপল আজিজ, সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কার্যনির্বাহী সদস্য ফখরুল আলম, আবুল বাশার পিয়াল, আকতার হোসেন ও আল মনসুর।

প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানে লাইফ’র একজন শুভাকাঙ্খীর অর্থায়নে রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল-চাল, চিড়া সয়াবিন তেল, ছোলা, চিনি, ডাল, আলু ও পিয়াঁজ।

ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে লাইফ কর্মকর্তারা বলেন, পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার উর্ধ্বমুখী হওয়ায় সমাজের হতদরিদ্র ও অসহায় রোজাদারেরা খুবই কষ্টে আছে। এ সময়ে তাদের সহযোগিতায় দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

Advertisement