সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ অফিসে একদল দুর্বৃত্ত হানা দিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়ে নিয়ে যাওয়া দু’টি ল্যাপটপ ১১ আগস্ট রোববার উদ্ধার করা হয়েছে।
Advertisement
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্ধারকৃত ল্যাপটপ দু’টি ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেনের হাতে তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এস এম সারোয়ার আলম, আবদুল বাতেন, ডা. ইফতেখার মোঃ আদনান প্রমূখ।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত ল্যাপটপগুলো ট্রাফিক-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের ব্যবহৃত।
Advertisement

















