‘মানবতা যেখানে অসহায়’ সেখানেই ড. জমির সিকদার

399

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মানবিক নেতা ড. জমির সিকদার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন গ্রামের নির্দিষ্ট পয়েন্টে করোনায় বিপদগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Advertisement

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশনায় কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাঁশখালীর সন্তান ড. জমির সিকদারের নিজস্ব অর্থায়নে গত ১৫ দিন ধরে নিয়মিতভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে তার প্রতিনিধি টিম। সমগ্র বাঁশখালী উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের মাঝে গত মাস থেকে শুরু হয়ে ১৫ দিন ধরে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গত কয়েক সাপ্তাহ ধরে দেশের বিভিন্ন পয়েন্টে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ চলছে। এ সময় করোনা পরিস্থিতির কারণে ড. জমির বাঁশখালীতে উপস্থিত থাকতে না পারায় ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পর্বের কর্মসূচিতে সংযুক্ত হয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন।

ড. জমির অনলাইনে বলেন, আমি বাঁশখালীতে উপস্থিত না থাকলেও আমার ধ্যানজ্ঞান বাঁশখালী মাটি ও মানুষের জন্য। করোনার শুরুতে থেকে নিজ এলাকা চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি।

মানবতা যেখানে অসহায় সেখানেই ড. জমির সিকদার ঝাঁপিয়ে পড়েন, খোঁজখবর নেন এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। ড. জমির সিকদার কোন জনপ্রতিনিধি না হয়েও সারাদেশে লাশ দাফন থেকে শুরু করে হাসপাতালের ডাক্তার ও পুলিশ বাহিনীকে পিপিই প্রদান, শ্রমিকদের নগদ অর্থ সহায়তা, মধ্যবিত্তদের গোপনীয়তা রক্ষা করে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান, রাস্তার খেটে খাওয়া অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা, নৌপথের ভাসমান দুস্থ পরিবার, বস্তির ক্ষুধার্ত শিশু পরিবার ও বেদে সম্প্রদায়ের মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়ে ইতিমধ্যে আলোচিত।

তিনি করোনাকালীন সময়ে তৃতীয়বারের মত নিজ উপজেলা বাঁশখালীর অসহায় মানুষের পাশে দাঁড়ালেন।

Advertisement