সোনাইছড়িতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

316

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় জানে আলমকে সভাপতি এবং মহসিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Advertisement

২১ ডিসেম্বর (শনিবার) সন্ধা ৬টায় রাজা কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড সভাপতি জানে আলমের সভাপতিত্বে এবং মোঃ নুরু উদ্দিনের সঞ্চলনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: মোরসালিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ৮নং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান রাজ, সদস্য মোঃ আসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুদৌলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আলাউদ্দিন মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সদস্য সচিব মো.হেলাল উদ্দিন বাবর, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াসুল মামুন চৌধুরী তসলিম, বিএনপি নেতা মো বাবুল, মো: জহর আলম, ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মুমিন উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক আজাদ হোসেন রাজুসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

Advertisement