পাহাড়তলীতে গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু 

285

নগরের পাহাড়তলী থানাধীন রানী রাসমনি ঘাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গোপাল দাশ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।গোপাল দাশ দক্ষিণ কাট্টলী এলাকার হরিলাল দাশের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকাল ৮টার দিকে গাড়ির ধাক্কায় আহত গোপাল দাশকে হাসপাতালে আনা হয়।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement