সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ভোটার হালনাগাদের নতুন ভোটারদের ছবি তোলার দিনে উপস্থিত নারী-পুরুষদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর পক্ষ থেকে উক্ত ইফতার বিতরণ করেন বিশিষ্ট শিপ ব্রের্কাস ব্যবসায়ী তারেক পারভেজ।
উল্লেখ্য যে, ১০ মার্চ সোমবার সকাল থেকে সোনাইছড়ি ইউনিয়নের ১-৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার দিনধার্য ছিল। এ জন্য সকাল থেকে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে শত শত নারী -পুরুষ ছবি তুলতে আসেন। ইফতারের সময় হয়ে যাওয়ায় বিএনপির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এসময় ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, শ্রমিক দলের সভাপতি শহর আলি, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, যুবদলের সভাপতি সোহেল, সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নুরউদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি, উপজেলা ক্রীড়াদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ টিটু , জিয়া সাইবার ফোর্স সীতাকুণ্ড উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক বাপ্পী, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মোস্তফা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড় যুবদল নেতা আরমান তরিকুল, ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা মোঃ রাসেল, ৭নং ওয়ার্ড় যুবদল নেতা সোহেলসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
















