রইস উদ্দিন হত্যার বিচার দাবীতে সীতাকুণ্ডে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ, চরম দূর্ভোগ

89

সীতাকুণ্ড প্রতিনিধি: গাজীপুরে ছাত্রসেনা নেতা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করেছে সুন্নী সমর্থকরা।

Advertisement

সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার ভাটিয়ারী, মাদামবিবিরহাট, কদমরসুল এলাকায় মহাসড়কে সর্বস্তরের সুন্নি জনতা’ ব্যানারে উক্ত অবরোধ পালন করা হয়। দুই ঘন্টার মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয়মূখী হাজার হাজার গাড়ি আটকা পড়ে। এতে হাজারো মানুষ চরম দূর্ভোগে পড়েন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন বলেন, রয়েল সিমেন্ট গেট, বগুলা বাজার, কদমরসুল ও ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী ব্যক্তিরা। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা বলেন, তিনি আন্দোলনকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তবে আন্দোলনকারী ব্যক্তিরা মহাসড়ক ছাড়ছেন না। তাঁদের সঙ্গে আলাপ করে প্রায় দুইঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement