সীতাকুণ্ডের সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

651

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে উক্ত সভার আয়োজন করে স্কুল কৃর্তপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে অভিভাবক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে অভিভাবক শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি মনযোগী হতে হবে। শিক্ষক-শিক্ষিকাবৃন্দ যদি
ছাত্র-ছাত্রীদের উপর যদি একটু গাইডলাইন থাকে তাহলে একজন আলোকিত, মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে। মমতাজ উদ্দিন আহমেদ অভিভাবকদের উদ্যেশে বলেন, আপনারা ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দায়িত্ব শেষ করবেন না। স্কুলে এসে খবর নিতে হবে। গাইড দিতে হবে। নিয়মিত স্কুলে পাঠাতে হবে। এছাড়া মোবাইল আসত্তি থেকে ছেলেমেয়েদেরকে দুরে রাখতে হবে এবং ঘরে পড়ছে কিনা তা নজর রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আলাউদ্দিন শিকদার, অভিভাবক সদস্য মোঃ সোলাইমান, শিক্ষক প্রতিনিধি তাজুল ইসলাম, হাজেরা খানম, ঝর্ণা সাহা, মর্জিনা খানম, সাহাব উদ্দিন ও মেহেরুন্নেসা খানম।

Advertisement