সীতাকুণ্ডে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

572

সীতাকুণ্ড প্রতিনিধি: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত)।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম।

মেলায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরা তাদের বাগানের ফল নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে মেলায় অংশ গ্রহন করেছেন। মেলায় সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফল প্রদশনীতে স্থান পায়। মেলায় আগত দর্শানার্থীদের বিভিন্ন দেশী ফলের সাথে পরিচয় করে দেওয়া হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম বলেন, বিদেশি ফল আমদানি করা হলেও সাধারণ মানুষ দেশী ফলের চেয়ে বিদেশি ফলকে পছন্দ করে। কৃষকরা যদি বিভিন্ন ফলের চাষ করেন তাহলে আমাদেরকে বিদেশি ফল আমদানি করতে হবেনা। তাই সবাইকে বেশি করে দেশী ফলের গাছ লাগাতে হবে। একজন সুস্থ মানুষের প্রতিদিন ৬০-৭০ গ্রাম ফল খাওয়া দরকার। কিন্তু আমরা অনেকেই জানি না বা খাই না।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, প্রাণী সম্পদ কর্মকর্তা কল্লুল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম। সাংবাদিক কামরুল ইসলাম দুলু, শেখ সালাউদ্দিন, সাইদুল হকসহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Advertisement