সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সনাতন ধর্মাবলম্বী ৬০ বছরের বৃদ্ধা মহিলা শুভ রাণী নাথ করোনা উপসর্গ নিয়ে মারা যায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। মহিলাটিকে সৎকারের জন্য ইসলাম ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির সহযোগিতা চায় পরিবার।
গাউছিয়া কমিটি চট্টগ্রামর সীতাকুণ্ড উপজেলা শাখার টিম লিডার সাংবাদিক মামুনুর রশিদের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার বড়তাকিয়ার ১১ নং মগদাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাষ্টার পাড়ায় এলাকায় ধর্মীয় রীতিতে শুভা রাণীকে শ্মশানে দাহ করে তার পরিবার।
এর আগে জেনারেল হাসপাতাল থেকে বের করে চট্টগ্রামের পাঁচলাইশ মহিলা টিম মৃত ব্যক্তির গোসল ও কাপড় পরিধানে ছিলেন। রবিবার দুপুরে গাউছিয়া কমিটি বাংলাদেশ ফ্রি এম্বুলেন্স সেবায় লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। এদিকে মৃত বৃদ্ধা মহিলা শুভ রাণী নাথ তার এলাকায় সৎকারের জন্য নেওয়া হলে এলাকার কিছু সংখ্যক ব্যক্তি তার মৃতদেহ বাড়িতে নিতে না দেওয়ায় দীর্ঘ প্রায় ২ ঘন্টা মৃত ব্যক্তিকে রাস্তার পাশে এ্যাম্বুলেন্সে রেখে স্বশানের কাজ সম্পূর্ণ করে দাহ করা হয়।
এসময় গাউছিয়া কমিটি টিমে উপস্থিত ছিলেন মোঃ নূরউদ্দিন, মোঃ আলী আকবর, মোঃ শাহাজান, মোঃ জিকু, মোঃ রেদোয়ান, মোঃ সাজিদসহ মিরসরাই উপজেলা গাউছিয়া কমিটি ও উপজেলার শ্মশান সংস্কার ও সৎকার কমিটি। শুভ রাণী নাথ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ভাড় বাসায় বসবাস করতেন।

















