সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজ জুট মিলস সরকারী সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়-এ শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং ২০২৬ সালের এস এস সি পরিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুলের হলরুমে স্কুলের প্রধান শিক্ষক নুরজাহান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্প্রতি সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী পরিষদ, পেশাজীবি পরিষদ এবং অভিভাবকদের পক্ষ থেকে প্রধান শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ জুট মিলস এর প্রকল্প প্রধান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন বিভাগীয় প্রধান মাহাবুবুল হক।
সভায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন, প্রাক্তন ছাত্র হারুন রশীদ টিটু, আব্দুর রহিম, সাবেক মেম্বার মঞ্জুরুল ইসলাম, ব্যাংকার আনিসুর রহমান, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। হাফিজ জুট মিলস শ্রমিক কর্মচারী দলের সভাপতি রবিউল হক, শ্রমিক নেতা দিদারুল আলম চৌধুরী, শিক্ষাক মোঃ আলমগীর, আসাদুজজামান মামুনসহ উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা-বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।

















