ভাইয়ের বিয়েতে যাওয়া হলো না আরমানের, সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মৃত্যু 

540

সীতাকুণ্ড প্রতিনিধি: বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (৩ আগষ্ট) সকালে উপজেলার সীতাকুণ্ড রেল স্টেশনের অদুরে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকামূখী কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে অল্প কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

মোঃ আরমান ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বাউরা গ্রামের মোঃ আনিছের ছেলে।

নিহত আরমানের বড় ভাই মোঃ রোমান বলেন, আমার ছোট ভাই চট্টগ্রামের কাটগড় এলাকায় একটি হোটেলে কাজ করতো। সোমবার ময়মনসিংহের গ্রামের বাড়িতে আমার বিয়ের আয়োজন ছিল। বিয়ে উপলক্ষে সে ট্রেনে করে বাড়ি যাচ্ছিল। অসতর্কতায় সে ট্রেন থেকে পড়ে হাসপাতালে মারা যায়।

এদিকে সীতাকুণ্ড রেল স্টেশন মাস্টার এবং রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ট্রেন থেকে যুবক পড়ে মারা যাওয়ার বিষয়ে কিছুই জানেননা।

Advertisement