সীতাকুণ্ডে নানা আয়োজনে শাহজাহান চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

623

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চৌধুরী মোঃ শাহান শাহ শাহজাহান এর ২৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

Advertisement

আজ ৪ আগষ্ট (সোমবার) সকাল ১১টায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং স্কুল শিক্ষার্থীদের শোক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী
শেষে মরহুমের কবর জেয়ারত,  শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। স্কুলের সিনিয়র শিক্ষক তাজুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বিএ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, স্কুলের অভিভাবক সদস্য মোঃ সোলাইমান, মোঃ সফি, কামরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মাহাথির মাহবুব, রফিকুল ইসলাম, মোঃ আকবর, ফখরুল ইসলাম, শিক্ষক আলাউদ্দিন সিকদার, মোঃ সাহাব উদ্দীন, মোমিনুল ইসলাম, মিসেস হাজেরা খানম, ঝর্ণা সাহা, হ্যাপি সেন, মার্জিনা বেগম, তাসলিমা আক্তার, মেহেরুননেসা, ঝর্ণা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, চৌধুরী মোঃ শাহান শাহ শাহজাহান ছিলেন এ জনপদের একজন বীর পুরুষ। তাহার নানাবিধ সৃজনশীল কর্মকান্ডের জন্যে তিনি আজীবন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন, তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষার প্রসার ঘটান। মানুষ যুগ যুগ ধরে উনাকে স্বরণ করবেন।

উল্লেখ যে, সাবেক চেয়ারম্যান চৌধুরী মোঃ শাহান শাহ শাহজাহান ১৯৯৯ সালের ৪ আগষ্ট বাড়ি ফেরার পথে নিজ বাড়ির আঙ্গিনায় সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন।

Advertisement