বার আউলিয়ায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

297

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার রাত পৌনে ২টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ জে.এম. সিএনজি ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যান গাড়ীতে গ্যাস লোড করার সময় গাড়ির গ্যাস সিলিন্ডার  বিস্ফোরিত হয়। এঘটনায় সেখানে থাকা অপর ২টি কাভার্ডভ্যান ফিলিং স্টেশনের মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্ডার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এবং ২ জন ব্যক্তি  আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, বার আউলিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস রিফিল করার সময় হঠাৎ করে ওই গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি এবং ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে নেয় এবং উপস্থিত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়।

Advertisement