শিক্ষার্থী শাহেদ হত্যার প্রতিবাদে আইআইইউসিতে মানববন্ধন

183

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী মোঃ শাহেদ এর হত্যাকারী তার পিতা নুরুজ্জামানকে দ্রুত গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রবিবার সকাল ১০ টায় আইআইইউসির কম্পিউটার ক্লাব ক্যাম্পাসে উক্ত মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছাড়াও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরসরাই উপজেলার  ১৩ নং মায়ানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবা মো. নুরুজ্জামানের হাতে নির্মমভাবে খুন হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ (২২)।

বক্তারা বলেন,  ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী মোঃ শাহেদ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে তার মায়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে বাবার হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে তিনি ছুরিকাঘাতে খুন হন। দ্রুত আসামীকে গ্রেফতার করে সর্ব্বোচ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

Advertisement