সীতাকুণ্ড প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের তিনটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা এবং নাস্তা বিতরন করা হয়েছে।
Advertisement
কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর পক্ষে তিনটি পূজামণ্ডপে তিন হাজার প্যাকেট নাস্তা বিতরণ করেন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ইউনিট যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রাজু আহমেদ। ইউনিয়নের তিনটি পূজামণ্ডপে প্রথমদিন থেকে দশমী পর্যন্ত আগত দর্শানার্থীদের জন্যে প্রতিদিন রাজুর ব্যক্তিগত পক্ষ থেকে মোট তিন হাজার প্যাকেট নাস্তার ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তুষার, কামরুল, ইমন, সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Advertisement
















