‎সীতাকুণ্ডে রেললাইনে সিএনজি বিকল: ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

534

‎‎সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে মসুদা আক্তার (৫০) ও সানজিদা আক্তার চুমকি (২৮) নামের দুই মহিলা নিহত হয়েছে। এরা সম্পর্কে মা ও মেয়ে। এ ঘটনায় আহত হয় আরো দুজন। আহতরা হলেন বদিউল আলম ও নাতি সাফওয়ান।

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত মসুদা আক্তার ও সানজিদা আক্তার চুমকি বদিউল আলমের সম্পর্কে স্ত্রী ও মেয়ে। তারা পৌর সদরের মৌলভী পাড়ার বাসিন্দা। ‎

স্থানীয় সূত্রে জানা যায়, বদিউল আলম তার পরিবার নিয়ে আত্নীয়র জায়নাজা শেষে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে রেললাইন পার হতে গিয়ে হঠাৎ সিএনজি ইঞ্জিন বিকলে বন্ধ হয়ে গেলে। এ সময় ঢাকা মুখী মহানগর এক্সপ্রেস ট্রেন সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি প্রায় একশ ফুট দূরে রেল লাইনের বাইরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ‎রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী।

Advertisement