কামরুল ইসলাম দুলু: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর আয়োজনে, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, পিএমজেএফ এর উদ্যোগে, লায়ন চক্ষু হাসপাতাল ও রাজনীতিবিদ ও সমাজসেবক মো: রবিউল হকের সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। এতে ৭৫ জন রোগী চোখের ছানি অপারেশনের জন্য সিলেক্টেড হয়। তাদেরকে আগামী ১৭ই নভেম্বর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।
লায়ন মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও লায়ন আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মো: জাহাঙ্গীর, তসলিম উদ্দিন, মমতাজ উদ্দিন আহমেদ, নাজিমুদ্দৌলা, লায়ন মো: পারভেজ, কোরবান আলী শাহেদ, মোমিন উদ্দিন মিন্টু, সোহেল আরমান, আলমগীর মঞ্জু, লিও জেলা সহ-সভাপতি সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি মুনতাসির আলম, ইফতেখার আহমেদ জুয়েল, এডভোকেট জিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, চোখের আলো ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ লায়ন্স ক্লাব গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে লায়ন্স ক্লাবের মতো দেশের বৃত্তবানদের এগিয়ে আসা উচিত। বন্ধন লায়ন্স ক্লাব তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

















