রাকসু-চাকসু নির্বাচনে জয়ী সীতাকুণ্ডের দুই ভাইবোন এবিএম খালেদ ও উম্মে হাবীবা

190

সীতাকুণ্ড প্রতিনিধি: সদ্য সমাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) নির্বাচনে বিজয়ী এবিএম খালেদ ও উম্মে হাবীবা দুইজনই আপন ভাইবোন। তারা দুইজনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

Advertisement

রাকসু কেন্দ্রীয় সংসদের সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হিসাবে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ বি এম খালেদ। আর চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের অভিযাত্রিক ছাত্রী ঐক্য প্যানেল থেকে সর্বোচ্চ ৭১৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন উম্মে হাবীবা।

তারা দুই ভাইবোন উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর গ্রামের মুহাম্মদ মঈন উদ্দীন বাহার ও সামিনা আক্তারের সন্তান। উম্মে হাবীবা এই দম্পতির বড় সন্তান এবং খালেদ দ্বিতীয় সন্তান। দুই ভাইবোনের এ সাফল্যে খুশি সীতাকুণ্ডবাসী।

Advertisement