ইসকন নিষিদ্ধের দাবীতে সীতাকুণ্ডে বিক্ষোভ সমাবেশ

463

সীতাকুণ্ড প্রতিনিধি: গাজীপুরের টিএনটি এলাকার মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবন্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

Advertisement

শুক্রবার জুমার নামাজের পর সীতাকুণ্ডে মুসলিম তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে মুসল্লীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসলামের শত্রুরা হুশিয়ার’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ব্যান ইসকন’, ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় বক্তারা জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করণ ও সাম্প্রতিক নারী নির্যাতন, ধর্ষণ, খতিব মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আলেমেদ্বীন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা তৌহিদুল হক চৌধুরীর নেতৃত্বে আলিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়।

Advertisement