সীতাকুণ্ড প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এবং লায়ন মোঃ আসলাম চৌধুরীর নির্দেশনায় গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১৪ হাজার ভোটার অধ্যাষিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।
লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ফিরোজুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শহীদুল ইসলাম শহীদ, যুবদলের সহ-সভাপতি ওয়াসিম ইউনিয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাওন, যুবদলের সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা নাছির সওদাগর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ, বিএনপি নেতা সোলায়মান, আল উদ্দিন ইউনুস, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিন্টু , ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন,টিপু, ইলিয়াস, সুজন, রুবেল, মানিক, মহিউদ্দিন প্রমূখ।
















