ফৌজদারহাটে গায়ে আগুন ধরিয়ে এক নারীর রহস্যজনক আত্মহত্যা

265

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ফৌজদারহাটে অজ্ঞাত এক নারী (৪৫) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার রাত সাড়ে ৭টার সময় আর আবদুল্লাহ ঘাটা এলাকায় মহাসড়কের পাশে একটি পুরাতন জাহাজের তেলের ডিপোর সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

খবর পেয়ে সীতাকুণ্ডের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এবং ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এব্যাপারে পুলিশ এবং ওই তেলের ডিপোতে কর্মরত লোকজন কেউ বক্তব্য দিতে রাজি হননি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি প্লাটিকের কেরোসিনের বোতল এবং একটি দিয়াশলাই উদ্ধার করেন।

এদিকে তেলের ডিপোর সামনে যেখানে ঘটনা ঘটেছে সেখানকার সিসি ক্যামেরার রেকর্ডিং মেশিন বক্স জব্দ করে নিয়ে যান পুলিশ।

Advertisement