সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে স্বাস্থ্য নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ” ফ্রাইডে ফর হেলথ” এর আয়োজনে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সারাবছর জুড়ে স্বাস্থ্য ফিটনেস নিয়ে কাজ করা তরুণ-যুবকরা একটা দিন শুধু নিজেদের জন্যে বেছে নিয়ে শুক্রবার ভোরে উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া এলাকা থেকে রওনা দেন আনোয়ারা পারকী বীচ এ। বীচে নেমেই ৫০ জনের টিম নিজেদের শারীরিক ফিটনেস ঠিক রাখতে আগে ব্যায়ামে যোগদেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্রীতি ফুটবল, ক্রিকেট ম্যাচ, দৌড় প্রতিযোগীতা, বেলুন ফুটানো, গান, আড্ডা, কবিতা, ছড়া পরিবেশন, কৌতুক, হামদ-নাত পরিবেশন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল খেলাধূলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র এর আকর্ষণীয় পুরস্কার বিতরণ। মিলনমেলায় বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ” ফ্রাইডে ফর হেলথ” এর সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ বখতিয়ার হোসেন বলেন, ৫০ জন উদীয়মান শিক্ষিত যুবকের গড়া ” ফ্রাইডে ফর হেলথ” সংগঠনটি এলাকার যুবক-তরুণদের স্বাস্থ্য নিয়ে মূলত কাজ করে। পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। আমাদের সংগঠনটি সম্পুর্ণ রাজনৈতিকমুক্ত সুশৃঙ্খল একটি মানবিক সংগঠন। সদস্যদের মানষিক বিনোদনের অংশ হিসেবে আমরা সদস্যদের নিয়ে মিলনমেলায় আয়োজন করি।
পিকনিক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোক্তাদের তারেক ও সদস্য সচিব বখতিয়ার হোসেন, ইভেন্ট পরিচালক ছিলেন মুরাদ হাসান সুজন এবং শৃঙ্খলার দায়িত্বে ছিলেন সাদ্দাম হোসেন।

















