বার আউলিয়ায় শীহদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

631

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ডোমার পাড়ায় শীহদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

সোমবার রাত আটটায় ডোমার পাড়া মাঠে মাসব্যাপী উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ টি দল খেলায় অংশ নেয়। উদ্বোধনী খেলায় কিং অফ কালু শাহ ১-০ গোলে শীতলপুর ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ ওসমান আলী, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রবিউল হাসান, যুবদল নেতা মোঃ মোস্তফা, মোঃ সুমন, মোঃ কামাল, লিটন, মোঃ সোলেমান।

টুর্নামেন্ট আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ রবিউল, মোঃ জাহাঙ্গীর, মোঃ আব্দুর রহিম, মোহাম্মদ সাইমন হোসাইন, মোহাম্মদ হৃদয়, মোঃ জাবেদ, মোঃ আজগর মোঃ রাহাত ও রায়হান।

Advertisement