জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়

354

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগামী ২ ফেব্রুয়ারী চট্টগ্রামের সীতাকুণ্ডে সফর ও সীতাকুণ্ড হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভা উপলক্ষে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের উদ্যোগে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম। ​বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান মজুমদার, ​অ্যাডভোকেট আশরাফুর রহমান, মু মিছবাহুল আলম রাসেল, আবুল হোসাইন, ​অ্যাডভোকেট মোস্তফা নূর, সাবেক কমিশনার রেহান উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনসভাকে কেন্দ্র করে সার্বিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী।’

জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে। গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী প্রচারণা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

Advertisement