সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার সলিমপুরস্থ ফৌজদারহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান।
তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতি করছে। জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।” মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ জনগণ তাদের ভোটের মাধ্যমে ন্যায় ও আদর্শের পক্ষে রায় দেবে।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহিউদ্দীন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা আমীর মাওলানা মিজানুর, সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, উপজেলা সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী, অধ্যাপক ফজলুল করিম, এডভোকেট মোস্তফা নূর, এডভোকেট মহিউদ্দিন হাশেমী,শামসুল হুদা, এডভোকেটি হুসেইন মুঃ আশরাফ, আকবরশাহ থানা আমীর অধ্যক্ষা আব্দুল হান্নান চৌধুরী, সেক্রেটারি রেজাউল করিম, সনাতনী শাখার সভাপতি দুলন দেব, উত্তর জেলা এনসিপি কার্যনির্বাহী সদস্য এডভোকেট আনোয়ার খোকন প্রমুখ।

















