সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং পরিবেশ সন্মতভাবে বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আমেরিকার, নেদারল্যান্ডস এবং মিশর থেকে আগত ৫০ জনের ডেলিগেট টিম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী সমুদ্র এলাকায় অবস্থিত “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে পরিদর্শন করেন রোটারি ক্লাব অফ আগ্রাবাদ মেডিকেল টিম।
পরিদর্শনকারী টিম বলেন, চট্টগ্রামের শিপ ইয়ার্ডগুলো গ্রীণ ইয়ার্ডে রূপান্তর হচ্ছে। জাহাজের নিরাপদ ও পরিবেশগতভাবে সুরক্ষিত পুনর্ব্যবহারের জন্য হংকং আন্তর্জাতিক কনভেনশন অনুসারে, আইএমও রেজোলিউশন এমইপিসি. ২১০ (৬৩) নির্দেশিকা অনুসারে এ গ্রিন সনদ অর্জন করছে।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর অধীনে রোটারি ক্লাব অফ আগ্রাবাদের প্রাক্তন সভাপতি লতিফ আনোয়ার চৌধুরী বলেন, রোটারি ক্লাব অফ আগ্রাবাদ এর রোটাপ্লাস্ট চট্টগ্রাম মিশন। এ সংস্থা সক্রিয়ভাবে বিভিন্ন কমিউনিটি সেবামূলক কর্মকাণ্ডে নিযুক্ত রয়েছে, যার মধ্যে একটি হল রোটাপ্লাস্ট মিশন। এই প্রোগ্রামের অধীনে, রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড, সান ফ্রান্সিসকো, ইউএসএ, প্রায় ১০০ জন গরীব অসহায় পোড়া সংকোচন, ফাটল ঠোঁট কাটা, তালু কাটা এবং অন্যান্য জন্মগত অসঙ্গতি রোগীর প্লাস্টিক সার্জারি বিনামূল্যে পরিচালনা করবে। উক্ত মেডিকেল টিম তাদের সাপ্তাহিক একদিন ছুটির দিনে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ড পরিদর্শন করতে যান। পুরো টিম এখানকার মানসম্মত গ্রীণ ইয়ার্ড দেখে মুগ্ধ হন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসবিআরএ প্রেসিডেন্ট আমজাদ হোসেন চৌধুরী, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সিইও ফেরদৌস ওয়াহিদ, সিওও আসাদুজ্জামান সাইমন, হাজ্বী মোঃ মহিউদ্দিন, ইয়ার্ড ম্যানেজার ইউসুফ আলী চৌধুরী, আল মানাহিল নর্চার জেনারেল হাসপাতালের ড. এস. এন কিবরিয়া, রোটারি ক্লাব অফ আগ্রাবাদের আরটিএন পিপি প্রকৌশলী প্রদীপ কুমার দত্ত পিএইচএফ, সাইফুদ্দিন আহমেদ পিএইচএফ, এসএস কেরামতুল আজিম এম পিএইচএফ বি, ইঞ্জিনিয়ার মোঃ জাফরফন আহমেদ, আবু জাফর এফপিএইচ আহমেদ, মোহাম্মদ আব্বাস উদ্দিন, আরটিএন মিজানুর রহমান খন্দকার।
এছাড়া রোটারক্টরদের সাথে উপস্থিত ছিলেন আরটিআর পূর্ণতা বিশ্বাস, আরটিআর নাসিমুল আনোয়ার মেহরাজ, আরটিআর আসমা আনিকা আজাদী এবং আরটিআর নওসিম আনজিলা রনিসহ উপস্থিত ছিলেন আমেরিকা, নেদারল্যান্ডস, মিশরের মেডিকেল টিম এবং রোটারি ক্লাব অফ আগ্রাবাদের সদস্যবৃন্দ।

















