ভাটিয়ারীতে ফ্যাশনে বৈচিত্র্য ও নতুনত্ব নিয়ে উদ্বোধন হলো বাটা ও এপেক্স ব্র্যান্ডের শো-রুম

814

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফ্যাশনে বৈচিত্র্য ও নতুনত্ব নিয়ে উদ্বোধন হলো বাটা ও এপেক্স ব্র্যান্ডের শো-রুম।

Advertisement

সোমবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১২টায় ভাটিয়ারীস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জামাল সওদাগর মার্কেটের দ্বিতীয় তলায় বাটা ও এপেক্স শো-রুমটি ফিতা কেটে উদ্বোধন করেন চীপ এনএসএম ফ্র্যাঞ্চাইজি সাইদুর রহমান সাজু, এনএসএম ফ্র্যাঞ্চাইজি শাহাজান সানি ডিএসআর চট্টগ্রাম রাইসুল আবেদীন।

এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো: ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম, সেকান্দর হোসাইন, পরিচালক মোঃ কামাল উদ্দিন, জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব মিয়া, নাঈম শাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রথম দিনেই শো-রুমে ছিলো ক্রেতাদের তুলনামূলক ভীড়। শো-রুমটিতে ছিল সব ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন ডিজাইনের সব জুতা।

শো-রুমের পরিচালক মোঃ কামাল উদ্দিন সওদাগর বলেন, পোষাকের পাশাপাশি মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে জুতা । ভাটিয়ারীর মানুষ সবসময়ই ব্যক্তিত্ব ও রুচিশীলতার পরিচয় বহন করেন।

শো-রুমের পরিচালক নয়ন জানান, উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ ডিসকাউন্ট এছাড়া সিপ্লাস টিভির এ নিউজ শেয়ার করে যারা আসবেন তাদের জন্যেও রয়েছে স্পেশাল ডিসকাউন্ট।

Advertisement