সাতকানিয়ায় মধ্যরাতে মাটি খেকোদের আস্তানায় প্রশাসনের হানা

72

জিয়াবুল হক, সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটির টপ সয়েল কাটার বিরুদ্ধে মধ্যরাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার কেওচিয়া ইউপির নয়াখাল ও কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামসুজ্জামান। এছাড়াও অভিযানে সহায়তা করেন, বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সহ আনসার সদস্যরা।

এসময় অভিযান চলাকালে মাটি কাটায় ব্যবহৃত ৭টি এসকেবেটর বিকল করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত ১টি ডাম্পার গাড়ি ও মাটি কাটায় ব্যবহৃত ১টি এসকেবেটর জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামসুজ্জামান জানান, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি একটি জনস্বার্থ বিরোধী কাজ। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement