প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ীর ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব আগামী ৫ মার্চ বৃহস্পতিবার থেকে ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে।
আগামী ৭ মার্চ শনিবার দিবাগত ভোর রাতে মহোৎসবের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে-শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।
অনুষ্ঠানের প্রথম দিন ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ।
প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন-শ্রীগুরু সংঘ (চট্টগ্রাম), শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায় (গোপালগঞ্জ), গণেশ পাগল সম্প্রদায় (মাদারীপুর), সীমা প্রেমা অস্টসখী সম্প্রদায় (সাতক্ষীরা) ও শ্রীশ্রী বৈষ্ণব নারায়ন সম্প্রদায় (ভোলা)।
৩ দিনব্যাপী অনুষ্ঠিতব্য বার্ষিক মহোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাব অনুরোধ জানানো হয়েছে।















