সীতাকুণ্ডে আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতির চেষ্টা ও ভাংচুরের ঘটনায় ৭ জন আটক

23

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আবুল খায়ের ষ্টীল (একেএস) লিমিটেডে ডাকাতির চেষ্টা ও হামলা ভাংচুরের ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার রাতে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে পুলিম এজাহারভূক্ত ৭ (সাত) আসামীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানায় গত বৃহস্পতিবার রাত ১টার সময় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্ক্র্যাপ লোহা ও রড লুটের চেষ্টা চালায়। এ ঘটনায় শনিবার কারখানার একজন নিরাপত্তা কর্মী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। আটককৃতরা হচ্ছে- মোঃ জামাল (৩৮), পিতা-গুরা মিয়া, রমজান আলী মুন্না (২৮), পিতা- বোরহান উদ্দিন, মোঃ রনি (২০), পিতা-মোঃ রুহুল আমিন, মোঃ ইসহাক (৪৮), পিতা-মৃত আবুল মনছুর, আরশাদুর রহমান প্রঃ মিজান (২০), পিতা-মফিজুর রহমান, মোঃ আলাউদ্দিন (৪৮), পিতা-নুর ইসলাম এবং মোঃ খোকন (৩০), পিতা-মৃত আবুল বশর। সর্ব সাং ৮নং সোনাইছড়ি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম জানায়, আবুল খায়ের ষ্টীল মিলসে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় মিল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্ত ও জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এতে ৭ জনকে আটক করা হয়েছে। রোববার আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement