ভাটিয়ারীতে গ্রীল কেটে বাস্কেটের ক্যাশ ভেঙে তিনলক্ষ টাকা চুরি

129

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সুপার শপ “সুইট বাস্কেটে” গ্রীল কেটে ক্যাশ ভেঙে তিনলক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাস কাউন্টারের পাশে সুইট বাস্কেটে এ ঘটনা ঘটে। চোরের দল এসময় নগদ টাকা ছাড়াও একটি দামী মোবাইল ফোনও নিয়ে যায়।

দোকানের সিসি ক্যামেরায় দেখা যায মুখে মাস্ক পড়া এক ব্যক্তি দোকানে প্রবেশ করে ক্যাশ ভেঙে টাকা ও মোবাইল ফোন নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় রোববার দুপুরে বাস্কেটের ম্যানেজার মোঃ নুর নবী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে দেখতে পায়, মালামাল এলোমেলোভাবে পড়ে আছে দোকান এর পিছনের জানালার গ্রীল কাটা চোর দোকানের ক্যাশ বক্সে থাকা নগদ তিন লক্ষ টাকা ও একটি রেডমি এ৫ মডেলের মোবাইল ফোন নিয়ে যায়।

Advertisement