যাথাযোগ্য মর্যাদায় সীতাকুণ্ডে মহান স্বাধীনতা দিবস উদযাপন

167

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

Advertisement

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভোর ৫টা ৫৯ মিনিটে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ মিনারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।

এরপর পর্যায়ক্রমে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ, মডেল থানা, হাইওয়ে থানা, আনসার- ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ৮টায় প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ ও সমাজসেবা কর্মকর্তা লুৎফন নেছা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী। তিনি আগত সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মোঃ আলমগীর, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, মহরম আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ, শিক্ষা অফিসার গোলাম রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা বাবলু দাশসহ উপজেলার সকল দপ্তরের অফিসারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement