সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: আসলাম চৌধুরী এমপি

387

সীতাকুণ্ড প্রতিনিধি: যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে সুস্থ-সবল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ধৈর্য এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে, যা তাদের নেতিবাচক পথ থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী।

Advertisement

চট্টগ্রামের ফতেয়াবাদ অনুষ্ঠিত আন্ত: থানা টি-10 ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে সীতাকুন্ড উপজেলা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় সলিমপুরের বাসভবনে উপজেলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম মোরসালিন। সীতাকুন্ড উপজেলা ক্রিকেট টিমের প্রধান পৃষ্ঠপোষক ও সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল সদস্য সচিব কুরবান আলী সাহেদ, ফিরোজ আলম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো: শওকত, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মামুন ইদ্রিস, স্বেচ্ছাসেবক নেতা রিফাত, মো: তারেক, ক্রিকেট টিমের ক্যাপ্টেন তুহিনসহ উপস্থিত ছিলেন খেলোয়াড় তাবরেজ, মুন্না, রাহিম, মাসুদ, সিজান, মিনারসহ ক্রিকেটারবৃন্দ।

Advertisement