সামাজিক সংগঠন ইয়ুথ পিপল অব বাংলাদেশের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কমিটি ঘোষণা

18

দেশের যুবসমাজের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং পরিবেশগত সচেতনতা জোরদারের লক্ষ্যে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পিপল অব বাংলাদেশ (সন্দ্বীপ উপজেলা শাখা)২০২৬–২০২৭ মেয়াদের জন্য তাদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।

Advertisement

সভাপতি: মোঃ রাকিব
সহ-সভাপতি: অথোরা জান্নাত সাফি
সাধারণ সম্পাদক: মোঃ সাকিব
সাংগঠনিক সম্পাদক: জান্নাতুল মাওয়া
কোষাধ্যক্ষ: ফারিয়া আক্তার
পরিবেশ বিষয়ক সম্পাদক: মনিরাতুত তোহেরা তাবাসসুম
জলবায়ু ও টেকসই উন্নয়ন সম্পাদক: সাইফুল ইসলাম জিহাদ
সচেতনতা ও ক্যাম্পেইন সম্পাদক: ইফতে হাজার ইপাস
বর্জ্য ব্যবস্থাপনা সমন্বয়ক: মোঃ রাব্বিউল মাওলা
আইসিটি ও মিডিয়া সম্পাদক: শারমিন সুলতানা
যুব সমন্বয়ক: মোঃ নুরুল হায়দার নাহিন
নির্বাহী সদস্যবৃন্দ:
সানজিদা সুলতানা লামিয়া
আবু হাসনাত সিয়াম

নবগঠিত এই কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সদস্যদের নেতৃত্ব, নিষ্ঠা ও উদ্যম সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে। যুব ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং কমিউনিটি সম্পৃক্ততায় এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে আগামীর দিনগুলোতে আরও উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ, ইতিবাচক পরিবর্তন সাধন এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে জোর দেওয়া হবে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিদরাতুল মুনতাহা বলেন, সন্দ্বীপের তরুণ সমাজকে সচেতন, দায়িত্বশীল ও কার্যকরভাবে গড়ে তুলতে আমরা পরিবেশ ও জলবায়ু বিষয়ক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি টেকসই ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

তিনি আরও বলেন, সংগঠনটি ইতোমধ্যে চট্টগ্রাম শহরে পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সন্দ্বীপ অঞ্চলের নদীভাঙন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগ সংগঠনটির জন্য গভীর উদ্বেগের বিষয়। এ সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, সহায়তা কার্যক্রম পরিচালনা এবং টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সন্দ্বীপসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

Advertisement