মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ

31

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এক ক্ষুদ্র মুরগি ব্যবসায়ীর পাওনা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের বাসিন্দা শাহারিয়া আক্তার দীর্ঘদিন ধরে মুরগি পালন ও ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছেন। গত ২০ ফেব্রুয়ারি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক সমিতর বাজার এলাকার বাসিন্দা মো. আলমগীর তার কাছ থেকে ১ লাখ ৪ হাজার টাকা মূল্যের মুরগি ক্রয় করেন। ক্রয়ের সময় দুই দিনের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন তিনি।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আলমগীর টাকা পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একাধিকবার টাকা চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে স্থানীয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের মধ্যস্থতায় ৭ এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১০ এপ্রিলের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

ভুক্তভোগীর শাহরিয়া বলেন, টাকা চাইতে গেলে বিবাদী আলমগীর অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসায়িক সংকটে পড়েছেন।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মিরসরাই থানার উপ-পরিদর্শক জালাল আহম্মদ বলেন, বিবাদী আলমগীর পাওয়া টাকা পরিশোধের দাবী করেন। তারপরও আগামীকাল শুক্রবার থানায় আসবে বলে জানায়, সে এখন ঢাকায় রয়েছে।

Advertisement