সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড পৌরসভার আহবায়ক কমিটির সদস্য, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সীতাকুণ্ড ছাত্র সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।
সোমবার (১১ মে) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দীন আহমদ এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু মোহম্মদ কায়সার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ০২ (দুই) বছর, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস – চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
















