ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী মেয়েসহ নিহত

1

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় (স্কুটি) তারিন আক্তার (৩০) এবং তার শিশু কন্যা (২২ মাস বয়সী) নিহত হয়েছে। নিহত তারিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক।

Advertisement

শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ভাটিয়ারীস্থ বিএম গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াা হলেও চাকুরির সুবাদে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, স্বামী ও শিশু সন্তানকে সাথে নিয়ে স্কুটি চালিয়ে উপজেলার ভাটিয়ারী গল্ফ ক্লাবে বেড়াতে আসেন। বেড়ানো শেষে রাতে বাসার উদ্দেশ্য ফেরার পথে মহাসড়কের বিএম গেইট এলাকায় স্কুটি থেকে হঠাৎ সড়কে পড়ে যায় ২২ মাস বয়সী শিশু কন্যা মেয়েকে বাঁচাতে মা তারিন গাড়ি থেকে লাফ দিলে একই মুখী দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত শিশু কন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দল্লাহ আল মামুন বলেন, “ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের এক অফিস সহকারী এবং তার ২২ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছে।

Advertisement