চন্দনাইশে গৃহবধূকে অপহরণ

139

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদরের ১ নং নতুন চাগাচর এলাকা থেকে এক গৃহবধূকে প্রেমের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছে।

Advertisement

গত ২০ এপ্রিল সোমবার সন্ধায় দোহাজারী ১নং চাগাচর এলাকায় গাড়ি চালক মো: ফারুকের স্ত্রী তাসফিয়া সুলতানা(১৯) কে অপহরণের ঘটনাটি ঘটে।

জানা যায়, গত বছর ৫ মে খন্দকার পাড়ার আব্দুল আলীমের মেয়ে তাসফিয়া সুলতানার সাথে নতুন চাগাচর মো: কামালের ছেলে ফারুক এর সাথে বিবাহ হয়। কিন্তু বিবাহের ৯ মাস না পেরোতেই প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে তাসফিয়া সুলতানার স্বামী মো: ফারুক বলেন, আমি ঢাকা- চট্টগ্রাম রোড়ে গাড়ি চালায়, এবং প্রতিমাসে বাড়িতে আসা-যাওয়া করি। আমার স্ত্রীর সাথে আমার কোনোদিন ঝগড়া বিবাদ হয়নি। অপহরণের দিন সন্ধায় আমার মা ফোন দিয়ে বলেন, আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার সাথে সাথে আমি সেদিন রাতেই বাড়িতে চলে আসি। এবং পরদিন সকাল থেকে আমার আত্মীয় স্বজনদের কাছে ফোন করে খোজ খবর নিই। এবং সেদিন বিকালে আমার শাশুর বাড়িতে গিয়ে বিষয়টি তাদের কে জানালে, তারা আমাকে বলেন, তার বিষয়ে তারা কেউ জানে না। তখন আমি বাদি হয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করি।

এ বিষয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল জানান, অভিযোগটি পাওয়ার পর তদন্ত করে জানা যায়, তাসফিয়া সুলতানার মা-বাবার সম্মতিতে তাদের মেয়ে জয়নাল নামে এক ছেলের সাথে সংসার করতেছে।

Advertisement