সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের অন্তগত জঙ্গল সলিমপুরে ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ’র ছুরিকাঘাতে পিতা নুরু উল্লাহ (৬৫)’র মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে জঙ্গল সলিমপুরেের ৫নং ছিন্নমূল সমাজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরু উল্লাহর বাড়ি মহেশখালী হলেও দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিতা পুত্রের পারিবারিক দ্বন্দ্ব চলে চলছিল। শনিবার ঝগড়ার এক পর্যায়ে পিতাকে ছুরিকাঘাত করে। এ সময় গুরুতর আহতবস্থায় নুরু উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যার দিকে চিকিৎসারধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা ঘাতক ছেলে আবদুল্লাহকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক পিতার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনা বিকালের হলেও তিনি সন্ধ্যায় চমেক হাসপাতালে মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

















