সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অলিয়ে কামেল হযরত খাজা কালু শাহ্ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ প্রতি বছরের ন্যায় আগামী (৮ মহররম, ২৪ জুন বুধবার) সলিমপুরের কালু শাহ্ নগরস্থ মাজার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বাদ ফজর খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাদে যোহর হামদ, নাত ও ক্বেরাত, বাদে মাগরিব জিকির আজকার, বাদে এশা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তশরীফ পেশ করবেন। সারারাতব্যাপী মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হবে।
ঐতিহ্যগতভাবে পবিত্র এই ওরশ উপলক্ষে সারা দেশ থেকে অগণিত ভক্ত ও আশেকান দরবার শরীফে রূহানী ফয়েজ হাসিলের জন্য সমবেত হন। দূর দূরান্ত হতে অগণিত মানুষের সমাবেশ ঘটবে হযরতের দরবারে।
উক্ত পবিত্র অনুষ্ঠানে যোগদান করে মহান অলির অশেষ রূহানী ফয়েজ হাসিল করার জন্য হযরত খাজা কালু শাহ্ (রহঃ) মাজার কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ সিরাজুদ্দৌলা সওদাগর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

















