সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা নিহত

81

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মোঃ মহিউদ্দিন (৪৫) নামে ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।

Advertisement

আজ শুক্রবার (২৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের পশ্চিমে হাজ্বী নেসার আহমেদের ছেলে। তিনি পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মোটর সাইকেল চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাদামবিবিরহাট এলাকায় পৌঁছালে ঢাকামূখী একটি মাইক্রোবাস মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, মোঃ মহিউদ্দিন ভাটিয়ারী ইউনিয়ন ৫নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ক্যাবল ব্যবসায়ী ছিলে। তিনি নম্র ভদ্র হিসেবে এলাকায় সকলের কাছে বেশ পরিচিত ছিলেন।

Advertisement