আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে’ সীতাকুণ্ডে জামায়াতের যুব র‍্যালি

1

সীতাকুণ্ড প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে’ সীতাকুণ্ডে যুব র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

শুক্রবার (২৬ জুন) সকালে জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এ মাদকবিরোধী র‍্যালি সীতাকুণ্ড উত্তর বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মাদক নির্মূলে জনসাধারণ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মাদক নির্মূলে জনগণ ও প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মুহাম্মাদ তাহের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীসহ উপস্থিত ছিলেন পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে জামায়াত মনোনীত মেম্বার, কাউন্সিলর ও চেয়ারম্যান প্রার্থীবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুব সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

Advertisement