শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ৫ জুলাই

31

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী রবিবার (৫ জুলাই) বিকাল ৩ ঘটিকায় পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হবে।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

ফাইনাল খেলা উদ্বোধক ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এর পরিচালক ও বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা শফিকুর রহমান স্বপন।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ও প্রবাসী কিংস চট্টগ্রাম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, দর্শকরাই খেলার প্রাণ। টুর্নামেন্টের প্রতিটি খেলায় মাঠের চতুর্দিকে প্রচুর দর্শক খেলা উপভোগ করেছে।। আমি আশা করি ফাইনালে অতীতের চেয়ে বেশী দর্শক সমাগম হবে।

 

Advertisement