সীতাকুন্ডের বার আউলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩০

5

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বার আউলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।

Advertisement

বুধবার (১৫ জুলাই) সকালে এবং বিকালে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ঢাকামূখী মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোঃ নুরুল হুদা (৪৬) নামে এক পথচারী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি বার আউলিয়ার পূর্ব পার্শ্বে মোহাম্মদজমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা মোঃ নূরউদ্দিন।

অপরদিকে একইদিন সকাল সাড়ে ছয়টা দিকে বার আউলিয়া এলাকায় চট্টগ্রামমূখী মহাসড়কে ৭নং রোডের যাত্রীবাহী একটি মিনি বাসকে ৮নং রোডে চলাচলকারী মিনি পিছনে ধাক্কা দেয়। এসময় ওই বাসের পেছনে একই লেনে একটা ট্রাক ধাক্কা দিলে দুইটি বাসে থাকা অন্তত ২৫/৩০ জন যাত্রী গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম লেনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একনারী আহত হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ শামীম বলেন, বার আউলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। বাকি দুর্ঘটনার কোন তথ্য আমাদের কাছে নাই।

Advertisement